1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৭ Time View

ফরিদপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল।‌

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শামসুল আজম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিধান সাহা, সহ সভাপতি তাপস সাহা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, কোতোয়ালি পূজা উদযাপন কমিটির সভাপতি কিংকর মিত্র, অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল) মোঃ আসিফ ইকবালসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সহ পূজা কমিটির নেতৃবৃন্দ।

এসময় পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং জেলার প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। পাশাপাশি তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালনে পুলিশ সর্বদা তৎপর থাকবে।

এবার ফরিদপুর জেলায় ৭৫৭ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হবে ফরিদপুর সদর উপজেলায় ১৯৫টি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati