1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর সেন্ট্রাল ‌ ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু ফরিদপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের ‌ মতবিনিময় সভা অনুষ্ঠিত সদরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্ণীতিবিরোধী দিবস পালিত দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্রের শিকারে তারেক রহমান দেশে আসতে পারছেন না -চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের চরভদ্রাসনে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে একজন গ্রেফতার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জুনিয়র গ্রেডের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ‎ফরিদপুরে গভীর রাতে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত ফরিদপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত
শিরোনাম :

নবীকে নিয়ে কটুক্তিকারী নারী মহুয়া গ্রেফতার না হলে দক্ষিণবঙ্গ অচল করার ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ Time View

নবীকে নিয়ে কটুক্তিকারী নারী মহুয়া গ্রেফতার
না হলে দক্ষিণবঙ্গ অচল করার ঘোষণা

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (স:) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারী নারী মুহুয়াকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে দক্ষিণবঙ্গকে অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিবাদকারীরা।

“ফরিদপুরের সর্বস্তরের জনগণ “এর ব্যানারে মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে পূর্বখাবাসপুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে কোতয়ালী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়।

সমাবেশে তরুণ ছাত্র সংগঠক আবরাব নাদিম ইতুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রোমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ছাত্রনেতা আরএম হৃদয়, মুফতি মোস্তাফিজুর রহমান, হাসিবুল হাসান, উম্মে হাবিবা মৌ প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরের বাসিন্দা কলেজ শিক্ষকের স্ত্রী “মহুয়া ইসলাম” ফেসবুকে মহানবী (স:), ইসলাম ধর্ম, মাদরাসা, জুলাই আন্দোলন ও আন্দোলনে শহীদদের প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মহুয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একাধিকবার ইসলাম বিদ্বেষী বিভিন্ন মন্তব্য করেছে। জুলাই আন্দোলন ও আন্দোলনে শহীদদের নিয়েও তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্য করেছে। ইতিপূর্বে তাঁর পরিবারকে একাধিকবার বলা হয়েছে কিন্তু তিনি সুধরান নাই। সর্বশেষ সে বিশ্ব মানবতার প্রতীক বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে।

মহুয়াকে নাস্তিক তসলিমা নাসরিন এর সাথে তুলনা করে বক্তারা বলেন, প্রশাসন যদি তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করে তাহলে কঠোর কর্মসূচি দিয়ে দক্ষিণবঙ্গ অচল করে দেয়া হবে। আইন হাতে তুলে নিতে কেও যাতে বাধ্য না হয় সে জন্য প্রশাসনকেও সতর্ক করেন বক্তারা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati