1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

মোনঘর সামাজিক ন্যায় বিচারের জন্য ২০২৪ রুবি গজনবী পুরস্কার জিতেছে”

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

“মোনঘর সামাজিক ন্যায় বিচারের জন্য ২০২৪ রুবি গজনবী পুরস্কার জিতেছে”
বিশেষ প্রতিনিধি:
২০২৪ সালের রুবি গজনবী পুরস্কার বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ বৃহত্তম দাতব্য প্রতিষ্ঠান মোনঘরকে প্রদান করা হয়েছে। ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার ঢাকার ব্র‍্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃক প্রবর্তিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রফেসর নায়লা কবির সূচনা ও স্বাগত বক্তব্য রাখেন এবং এরপর মোনঘরের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোনঘরের সহ সভাপতি নিরূপা দেওয়ান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি খুশি কবির।
এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড, ফাউন্ডেশনের প্রয়াত চেয়ারপার্সন রুবি গজনবীর জীবন ও কাজের স্মরণে এই পুরস্কার প্রবর্তন করে ২০২৩ সালে। রুবি গজনবী তার জীবনের অনেকটা অংশ নিয়োজিত করেছিলেন প্রান্তিক জনগোষ্ঠির অধিকার সংরক্ষণ ও বাংলাদেশ চারুশিল্পের ঐতিহ্য সংরক্ষণ ও শিল্পীদের জীবন উন্নয়নে। তিনি মানবাধিকার, নারীর ক্ষমতায়ন এবং শিশু সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার জন্য কাজ করেছেন এবং ১৯৭১ সালের বীরাঙ্গনাদের মর্যাদা রক্ষা ও কল্যানে বলিষ্ঠ অবদান রেখেছেন। এই পুরস্কারের উদ্দেশ্য হল ব্যক্তি ও সংস্থার ব্যতিক্রমী কাজের স্বীকৃতি, যা রুবি গজনবীর ধারনকৃত মুল্যবোধের সাথে সংশ্লিষ্ট।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati