ফরিদপুর ৩ আসনের প্রার্থীদের নিয়ে সূজনের জনতার মুখোমুখি অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি:
২ ফেব্রুয়ারী ফরিদপুর ৩ আসনের সকল প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সোমবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে সুজনের জেলা সভাপতি লিয়াকত হোসেন কামালের সভাপতিত্বে সদর আসনের ৬ প্রার্থীর মধ্যে বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ, জামায়াতের প্রফেসর আবদূত তাওয়াব, সিপিবির মো. রফিকুজ্জামান লায়েক, ইসলামী আন্দোলনের কেএম সারোয়ার ও স্বতন্ত্র মোরশেদুল ইসলাম আসিফ উপস্থিত ছিলেন। জেএসডির প্রার্থী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এসময় সুজনের আঞ্চলিক স্বমন্বয়কারী খোরশেদ আলম, জেলা সম্পাদক মো. মনিরুজ্জামানসহ গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মাধ্যমের অনুষ্ঠান শুরুর পরে প্রথমে প্রার্থীগন নিজের পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন, পরে উপস্থিত নাগরিকদের প্রশ্নের জবাব দেন।
এসময় স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ, বিভিন্ন দলীয় কর্মী বাহিনীর চাটুকারিতা নিয়ে কথা বললে হট্টোগলের সৃষ্টি হয়। পরে অন্যান্য প্রার্থী ও আয়োজকগন মিলে সকলকে শান্ত করে অনুষ্ঠানের বাকী অংশ শেষ করেন।
Leave a Reply