1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত কবরের তিন গাছ চুরি, প্রতিশোধ নয় পুরো গ্রাম সাজালেন ১,৫০০ ফুলগাছে যুবক বোয়ালমারীতে দুই মাদক কারবারি বাগান থেকে গভীর রাতে আটক ফরিদপুরে জীবন শঙ্কায় ফেরারী আওয়ামী লীগ নেতা মোঃ মাসুদুর রহমান (মাসুদ) ফরিদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের অর্থ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ এর বাড়ীতে অগ্নি সংযোগ সদরপুরে ৮বছরের শিশু ধর্ষণের অভিযোগ একদিন পর থানায় অভিযোগ বোয়ালমারীতে নিখোঁজের আড়াই দিন পর পাটক্ষেতে মিললো যুবকের মরদেহ ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় শিশু সহ পাঁচ জন নিহত, আহত -২
শিরোনাম :

ফরিদপুরে তারেক রহমানের সমাবেশ বুধবার-

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ Time View

ফরিদপুরে তারেক রহমানের সমাবেশ বুধবার-

বিশেষ প্রতিনিধি:

প্রায় ২০ বছর পর ফরিদপুরে আসছেন তারেক রহমান।
ফরিদপুর প্রতিনিধি :দীর্ঘ প্রায় ২০ বছর পর ফরিদপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বুধবার সকাল ১১টার সময় ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানোর কাজ শুরু হয়েছে। একই সাথে এই মুহূর্তে চলছে মঞ্চ তৈরি সহ বিভিন্ন কাজ। গতকাল রাতে ঢাকা থেকে মঞ্চ তৈরি টিম এসে কাজ শুরু করেছেন।

নেতাদের আশা, সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে। এই জনসভায় ফরিদপুরের পাঁচটি জেলার ১৫ জন প্রার্থীকে তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন।

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, আগামী বুধবার সকাল এগারোটার সময় ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তারেক রহমান পৌঁছাবেন। এবং সেখানে নির্ধারিত সমাবেশ মঞ্চে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। স্বপন বলেন, আমাদের নেতা দীর্ঘ প্রায় ২০ বছর পরে কোন রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করার জন্য ফরিদপুরে আসছেন। এর আগে ২০ বছর আগে তিনি ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়ার পথে ফরিদপুর সার্কিট হাউজে রাত্রি যাপন করেন। এছাড়া তিনি ওইভাবে ফরিদপুরে কোন রাজনৈতিক কর্মসূচিতে এর আগে আসেননি। এবার তিনি সরাসরি জনসভায় বক্তব্য দেয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। এটা আমাদের রাজনীতির জন্য একটি উৎসাহ এবং অনুপ্রেরণার।
তারা বলেন, সমাবেশকে কেন্দ্র ফরিদপুরের ৫টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটবে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফরিদপুরে দলমত–নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। এখানে শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষও অংশ নেবেন। তারেক রহমান ফরিদপুরে আসছেন এই বিষয়টি সাধারণ মানুষের মাঝেও আলাদা আবেগ ও আগ্রহের জন্ম দিয়েছে। আমরা ৫টি জেলার নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা নিয়ে সকলের সাথে বসে সমাবেশকে সফল করতে কাজ করছি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati