ফরিদপুরে র্যাবের ভোট কেন্দ্র পরিদর্শনসহ টহল জোরদার
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন ও সহিংসতা রোধে নিরাপত্তা জোরদার করেছে র্যাব। বুধবার দুপুরে ফরিদপুর র্যাব অফিস থেকে র্যাবের একটি টিম বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে। এছাড়া ফরিদপুর শহরসহ বিভিন্ন জায়গায় টহল জোরদার করেছে তারা।
এ সময় ফরিদপুর র্যাব-১০ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল অংশ নেয়।
র্যাব কমান্ডার জানান, আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি যেন নির্বাচনটা আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এবং সফলতার সহিত পরিচালনা করতে পারি। তিনি বলেন, জনগণের জন্য কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয়, কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা যেন না ঘটে, সে প্রেক্ষাপটেই আমাদের এত প্রচেষ্টা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের জনবলকে দিয়ে, আমাদের সদস্যদেরকে দিয়ে এবং আমরা যারা কর্মকর্তা আছি তারা নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি আর জানান, কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা এবারের নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ঘটতে দিব না। দেশের সার্বিক নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সংগঠিত হতে পারে সে প্রেক্ষাপটে আমাদের যে সকল কেন্দ্র, আসন যে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেগুলো আমাদের সবসময় অব্যাহত থাকবে।
এ ছাড়াও কোনো জায়গায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা আশঙ্কা থাকে সে জায়গায় আমরা সবসময় তৎপর আছি। সব ধরনের নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হতে যাচ্ছে-এই বার্তাটাই তাদের মাঝে দেওয়ার জন্য আজকে আমাদের এই টহল কার্যক্রম।
Leave a Reply