1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ Time View

ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক
স্ট্যাটাসে তিনি এই কৃতজ্ঞতা জানান। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এই বিজয় একার নয়, বরং ফরিদপুরের প্রতিটি মানুষের সম্মিলিত অর্জন। যারা তাকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা যারা ভিন্নমত পোষণ করেছেন—সবার প্রতিই তিনি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
চৌধুরী নায়াব ইউসুফ তার স্ট্যাটাসে বলেন, নির্বাচনী প্রচারণায় মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম করা তরুণ কর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় যুক্ত থাকা নারী কর্মী, চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের মাঠে কাজ করা সাধারণ মানুষ—সবার অবদানেই এই বিজয় সম্ভব হয়েছে। তিনি মসজিদে দোয়া করা মুরুব্বি ও ঘরে বসে প্রার্থনায় অংশ নেওয়া নারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, রাজনীতি মানে মানুষের সেবা করা এবং জনগণের দায়িত্ব কাঁধে নেওয়া। নির্বাচনের শুরুতেই যে অঙ্গীকার করেছিলেন, সেই শপথ পুনর্ব্যক্ত করে তিনি জানান—তিনি জনগণের ওপর শাসন করতে নয়, বরং সেবক হয়ে পাশে দাঁড়াতে এসেছেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের দেওয়া এই আমানতের মর্যাদা তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে রক্ষা করবেন। তার নেতৃত্বে ফরিদপুর হবে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির এক আদর্শ জনপদ।
তিনি ফরিদপুরবাসীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা প্রকাশ করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati