1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে বিক্ষোভ ফরিদপুরে সংসদ সদস্য হয়েই মানুষের দ্বারে দ্বারে বাবুল ফরিদপুরে উদ্বোধন হলো কাঁচ্চি বাড়ি রেস্টুরেন্টের ফরিদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সদরপুরে ভাষা শহীদের স্মরণে পুষ্পঅর্পণ একুশের প্রথম প্রহরে ফরিদপুরে ভাষা ‌ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের যে সরকার গঠিত হয়েছে, সেটি জনগণের সরকার – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু ফরিদপুরে স্টাফ নার্সের আত্মহত্যা
শিরোনাম :

ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ Time View

ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর পৌরসভার একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সোমবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, সড়কটি নির্মাণের কাজ চলমান রয়েছে। সেখানে স্থানীয় এলাকাবাসী নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে মর্মে অভিযোগ তুলে বিক্ষোভ করে কাজ বন্ধ করে দেয়।

ফরিদপুর পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার প্রকৌশল বিভাগের অধীনে ১৪ নম্বর ওয়ার্ডের হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ৩৬ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৩৮৮ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি বাস্তবায়ন করছেন মেসার্স মির্জা কনস্ট্রাকশন নামে সিরাজগঞ্জের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এছাড়া কাজটির তদারকিতে রয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা মুরাদ শেখ নামে এক ব্যক্তি এবং গত তিনমাস আগে নির্মাণ কাজ শুরু হয়।
বিক্ষোভকারী বাহার শেখ ও শামিম হোসেন সামিউল অভিযোগ করে বলেন, ব্যবহৃত ব্লকের মধ্যে নিম্নমানের উপদান রয়েছে, পুরুত্ব (এসএ) ৬ ইঞ্চির পরিবর্তে তিন ইঞ্চি রয়েছে। এছাড়া পলিথিন ও ময়লা মিশ্রিত মাটি ব্যবহার, নিম্নমানের ইট-খোয়ার ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়দের উত্তেজনার খবর পেয়ে সেখানে কোতয়ালী থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের বিষয়টির সঠিক তদন্তের আশ্বাস দিলে তারা শান্ত হন।

এদিকে অনিয়মের বিষয়টি নিয়ে জানতে চাইলে নির্মাণকাজের দায়িত্বরত উপ সহকারী প্রকৌশলী মো. লাইজিং হোসেন রাজু বলেন, কাজে কিছুটা অনিয়ম হচ্ছে আমিও দেখেছি এবং সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এটাকে পুঁজি করে স্থানীয় সাংবাদিক পরিচয় দিয়ে একটি গ্রুপ টাকা দাবি করেছে বলে শুনেছি।
এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সোহরাব হোসেন বলেন, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে অভিযোগ পেয়েছি এবং ব্যবস্থা নেয়ার জন্য নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati