1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

রাস্তার ওপর ভেঙে পড়ল মেহগনি গাছ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৮ Time View

রাস্তার ওপর ভেঙে পড়ল মেহগনি গাছ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর শহরে সড়কের ওপর একটি মেহগনি গাছ ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে শহরের সদর হাসপাতাল-এর সামনে হঠাৎ করে একটি বড় মেহগনি গাছ রাস্তার ওপর পড়ে যায়।
এ ঘটনায় রাস্তায় থাকা তিনটি অটোরিকশা গাছের চাপে ভেঙে যায়। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেনি। ‌ সরেজমিনে দেখা যায় এখানে একটা দেয়াল ছিল ‌ দেয়ালটা পুরাতন হয়ে যাবার কারণে তা ভেঙে ফেলা হয়েছে ‌ নতুন করে এখানে দেওয়াল নির্মাণে কাজ চলছে ‌ দেয়াল নির্মাণের জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলা হয়েছে ‌। আজ সকালে কাজ করার সময় ‌ গাছের পাশে কোন নিরাপত্তা ছিল না ‌। এরফলে ‌ গাছের গোড়া হাল্কা হয়ে যাবার কারণে ‌ গাছটা পড়ে যায়।
ঘটনার শিকার অটোচালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া সাংবাদিকদের জানান, সকালে যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গাছটি তাদের অটোর ওপর ভেঙে পড়ে। এতে অটোরিকশাগুলোর ব্যাপক ক্ষতি হলেও যাত্রীরা অক্ষত থাকেন।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যদের সহযোগিতায় গাছটি কেটে দ্রুত সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছ নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati