1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সালথায় মাদক সেবন ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে মাদক ব্যবসায়ী বাবা। সদরপুরে প্রান্তিক জনপথের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করলেন এমপি বাবুল ফরিদপুরে দুই মেম্বার স্বামী স্ত্রীর উপর হামলা,হাসপাতালে ভর্তি বোয়ালমারীতে এক রাতে দুটি মন্দিরে চুরি নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সৌদি আরব থেকে রবিউলের লাশ দেশে আনার দাবীতে অসহায় পরিবার ও এলাকা বাসির মানববন্ধন ফরিদপুরে কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত রাস্তার ওপর ভেঙে পড়ল মেহগনি গাছ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, একাধিক আসামি গ্রেপ্তার সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
শিরোনাম :

সালথায় মাদক সেবন ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে মাদক ব্যবসায়ী বাবা।

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ Time View

সালথায় মাদক সেবন ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে মাদক ব্যবসায়ী বাবা।

সালথা প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় নিজের স্ত্রী ও সন্তান কে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সাহিদ শেখ (৪৫) সে স্থানীয় আকুব্বর শেখের পুত্র। এই বিষয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছে সাহিদের ছেলে আশিক শেখ। বর্তমানে তারা পার্শ্ববর্তী গ্রামে মামা বাড়িতে আশ্রয় নিয়েছেন। সাহিদ শেখ এর আগে কয়েক বার মাদক সহ পুলিশের হাতে আটক হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, সাহিদ শেখ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। মাদক সহ সে পুলিশের হাতে কয়েকবার আটক হয়। কিছুদিন জ্বেল খেটে বের হয়ে আবারও মাদক ব্যবসা ফিরে আসে। সাহিদের ছেলে আশিক লেখাপড়া করে এবং ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থী ছিলো। বাবা মাদক ব্যবসায়ী হওয়ায় বন্ধুদের সমাজে সে ছোট হয়ে যায়। তাই বাবাকে মাদক সেবন ও ব্যবসায় নিষেধ করায় আশিক কে প্রায়ই মারধর করে এবং তার সকল বই খাতা পুড়িয়ে ফেলে পাষণ্ড বাবা সাহিদ।

গত বুধবার বিকেলে কয়েকজন কে নিয়ে বাড়িতে মাদক সেবন করতে থাকলে, আশিক ও তার মা জাহানারা বাধা দিলে তাদের মারধর করে বাড়িতে থেকে বের করে দেয়। এসময় সাহিদ তার আড়াই বছরের ছেলে জুনায়েদকে নিজের কাছে রেখে দেয়। বর্তমানে, আশিক ও তার মা জাহানারা পার্শ্ববর্তী গ্রামে মামা বাড়িতে আশ্রয় নিয়েছেন। কোন থানা পুলিশ করলে তার শিশু পুত্র জুনায়েদ কে মেরে ফেলবে বলে ও হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী সাহিদ। বর্তমানে শিশু জুনায়েদ কে ফিরে পেতে
এবং মাদক ব্যবসায়ী সাহিদের বিচারের দাবিতে গত ২৬ ফেব্রুয়ারী সালথা থানায় অভিযোগ করেছে মাদক ব্যবসায়ী সাহিদের ছেলে শিক্ষার্থী আশিক শেখ।

সাহিদের স্ত্রী আশিকের মা জাহানারা জানায়, সাহিদ শেখ বাবা এবং স্বামী নামের কলঙ্ক। সে সংসারে আমাদের কোন খরচ পাতি দেয় না। আমরা খুব কষ্ট করে সংসার চালাই ও ছেলেটাকে ক্লাস টেন পর্যন্ত পড়িয়েছি।

বাবার মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় প্রায়ই আমার ছেলে আশিককে বেঁধে মারপিট করে। গত বুধবার লোকজন নিয়ে বাড়িতে মাদক সেবনকালে বাধা দেওয়ায় আমাদের মারধর করে ছোট্ট দুধের শিশু জুনায়েদ কে আটকে রেখে বাড়ি থেকে আমাদের বের করে দেয়,আরো বলে কোন থানা পুলিশ করলে শিশু জুনায়েদকে মেরে ফেলার হুমিক দেয়। আমি দ্রুত আমার ছোট্ট ছেলেকে ফেরত চাই এবং বিচার চাই।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, পাষণ্ড বাবা মাদক ব্যবসায়ী সাহিদের কঠিন শাস্তি দাবি করেছে স্থানীয়রা। এই বিষয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাহিদ শেখের বক্তব্য পাওয়া যায়নি। এমনি তিনি বাড়িতেও নেই।

এই বিষয়ে সালথা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মারুফ হাসান রাসেল বলেন, মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়া স্ত্রী ও সন্তান কে মারধরের অভিযোগ পেয়েছি মাদক ব্যবসায়ী সাহিদ শেখ কে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati