বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় নয়
বিশেষ প্রতিনিধি:
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, তার নাম ব্যবহার করে অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার বিকেলে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, কেএম ওবায়দুর রহমান ছিলেন একজন শক্তিশালী সাংগঠনিক ব্যক্তিত্ব, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তার আদর্শ ধারণ করতে হলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং কোনোভাবেই অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে মরহুম কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply