ফরিদপুরে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যাকাণ্ড
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার পূর্ব বাখুন্ডা গ্রামে আগুনে পুড়ে তামিম মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতরাতে নিজ বাড়ির ঘরের ভিতরে আগুন লেগে তার মৃত্যু হয়। এ সময় পাশাপাশি তাদের দুটি ঘর পুড়ে যায়। কিশোরের পিতা প্রবাসী রফিক মিয়া অভিযোগ করে বলেছেন, আমার সন্তানকে জমিজমা বিরোধের জের ধরে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবেশী আমার আত্মীয় স্বজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের পিতা ও স্থানীয়রা আরো জানান, নিহত তামিম তার এক আত্মীয়ের বাড়ির এক অনুষ্ঠানে পরিবারসহ যায়। এ সময় রাতে তিনি একাই বাড়িতে চলে আসে ঘুমানোর জন্য। এরপর সে ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময় ঘরের ভিতরে আগুন লেগে যায়। এ সময় সে চিৎকার করে দরজা খুলতে চাইলে সেই দরজা বন্ধ পান। এরপর প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে। ঘরের ভেতরে থাকা তামিম গুরুতরভাবে দগ্ধ হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাতেই পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply