মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করায় খুচরা ব্যবসায়ী কে জরিমানা
মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করার অপরাধে এক খুচরা ব্যবসায়ী নকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) এরফানুর রহমান। সোমবার( ৩০ মার্চ ২০২৬) উপজেলার মেগচামী ইউনিয়নে অভিযান পরিচালনা করে ঝুমা ট্রেডার্স এর মালিক হেলাল আহমেদকে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান বলেন, খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি হচ্ছে এমন অভিযোগে সোমবার মেগচামী ইউনিয়নে ঝুমা ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় বেশী দামে অকটেন বিক্রি করার কথা হেলাল আহমেদ স্বীকার করেন।
তাকে ২০০০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply