1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
নগরকান্দায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: ৪৮ ঘণ্টার মধ্যে ভাগ্নে গ্রেপ্তার ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আফজাল হোসেন খান পলাশ। ফরিদপুরে যুবতী ধর্ষণ মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করায় খুচরা ব্যবসায়ী কে জরিমানা ফরিদপুরে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যাকাণ্ড ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব, গণপিটুনি খেয়ে এলাবাসীর নামে চাঁদাবাজি মামলা ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব, গণপিটুনি খেয়ে এলাবাসীর নামে চাঁদাবাজি মামলা ফরিদপুরে “তেল নাই” লেখা দুই পাম্পে পাওয়া গেলো ৫৪ হাজার লিটার তেল
শিরোনাম :

ফরিদপুরে যুবতী ধর্ষণ মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৫ Time View

ফরিদপুরে যুবতী ধর্ষণ মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক যুবতীকে (২৮) ধর্ষণের দায়ে প্রতিবেশী জামান খালাসী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ
মঙ্গলবার দুপুর প্রায় ৩টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জামান খালাসী ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ওই যুবতীর বিয়ে পাশের একটি গ্রামে হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে জামান খালাসী ও তার এক অজ্ঞাত সহযোগী তাকে জোরপূর্বক বাড়ির পাশের একটি কালাই ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জামান খালাসীর পাশাপাশি এক অজ্ঞাত সহযোগীকেও আসামি করা হয়।
মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. মিরাজ হোসেন। তিনি ২০১৮ সালের ১৮ জুন মামলার তদন্ত শেষে জামান খালাসীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের পিপি গোলাম রব্বানী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আদালত এ সাজা প্রদান করেছেন। রায়ের সময় আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati