1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

নগরকান্দায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: ৪৮ ঘণ্টার মধ্যে ভাগ্নে গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৯৫ Time View

নগরকান্দায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: ৪৮ ঘণ্টার মধ্যে ভাগ্নে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর এক ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে নিহতের ভাগ্নে
মো. আলমগীর হোসেন (৪১)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার নগরকান্দা থানার এফআইআর নং-২৭ (তারিখ: ২৯ মার্চ ২০২৬)
মামলায় উল্লেখ করা হয় যে, সদরপুর উপজেলার জাকের ডাঙ্গী এলাকার বাসিন্দা শেখ মোতালেব (৫০)-এর বড় বোন জামেলা বেগম (৬৫)কে ২৭ মার্চ রাত থেকে ২৮ মার্চ ভোরের মধ্যে যেকোনো সময় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশের সেফটি ট্যাংকের মধ্যে ফেলে রাখা হয়।
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার
(নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদ এবং তদন্ত কর্মকর্তা এসআই মো. নাজমুল ইসলামসহ একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে
আজ ভোর ৪টা ১৫ মিনিটে চরভদ্রাসন উপজেলার গাজীর টেক এলাকা থেকে সন্দেহভাজন আসামি মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। এ অবস্থায় খালা জামেলা বেগমের কাছে একাধিকবার টাকা ধার চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষোভের সৃষ্টি হয় তার মধ্যে। পরে পরিকল্পনা করে ২৭ মার্চ রাতে খালার বাড়িতে গিয়ে টাকা-পয়সা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। এরপর মরদেহ সেফটি ট্যাংকে ফেলে গুম করার চেষ্টা করেন এবং ভোরে বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে আসামি একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে স্বীকার করেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati