1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪১ Time View

ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার ও কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, পিপিএম। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে ফরিদপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন এবং মতবিনিময়ের মাধ্যমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জেলা প্রশাসন ফরিদপুরের সহযোগিতায় এ সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। এর পূর্বে ‌ প্রধান অতিথিকে ‌ ফুলের শুভেচ্ছা প্রদান করেন ‌ ফরিদপুর প্রেসক্লাবের ‌ সাংবাদিকবৃন্দ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati