1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সাড়ে ৩১ লাখ টাকা চাঁদাবাজির বিষ্ফোরক তথ্য দিলেন ২৪ এর আন্দোলনের এক নেতা ফরিদপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত ফরিদপুরে ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ফরিদপুরের সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পথচারীর মৃত্যু সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের ১২ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুরে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু ধানগবেষনা ইনস্টিটিউটের আয়োজনে ব্রি ধান১০৮ নিয়ে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ পীর সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন বাড়তি হাসিল আদায়ে ইজারাদার কে জরিমানা
শিরোনাম :

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ: রাজধানীর হাজারীবাগ থেকে প্রধান আসামি গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ Time View

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ: রাজধানীর হাজারীবাগ থেকে প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুজন শেখ (৩৫)কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। আজ
শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়
গত ২ এপ্রিল সকাল আনুমানিক ৯ টার দিকে সুজন শেখ ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার বাড়ি থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভিকটিম ‌ নিজেই গত ৮ এপ্রিল ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয়। ঘটনার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০-এর অধিনায়কের কাছে সহযোগিতা চান।
এর প্রেক্ষিতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ও লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুজন শেখকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati