1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ইসরায়েলি বোমা হামলায় লেবাননে ফরিদপুরের প্রবাসী নারী দিপালী নিহত

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২১৫ Time View

ইসরায়েলি বোমা হামলায় লেবাননে ফরিদপুরের প্রবাসী নারী দিপালী নিহত

বিশেষ প্রতিনিধি ঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের লেবাননপ্রবাসী রেমিট্যান্সযোদ্ধা দিপালী (৩৪) ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানা গেছে, বুধবার লেবাননের রাজধানী বৈরুতের কফিলের নিজ এলাকায় পরিবারের সঙ্গে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। আকস্মিক এ বোমা হামলায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই হামলায় তার কফিল ও কফিলের পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
নিহত দিপালী চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে এবং মৃত রোজিনা খাতুনের সন্তান। জীবিকার তাগিদে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে লেবাননে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমান।
বাংলাদেশ দূতাবাস, বৈরুত তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দূতাবাস সূত্রে আরও জানা যায়, তার মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোসহ পরবর্তী আনুষ্ঠানিকতা বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।
চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা।”
নিহতের বোন লাইজু জানান, দিপালী অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তাদের পরিবারে বাবা, এক ভাই ও এক বোন রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের একজন ছিলেন দিপালী, যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati