1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

শোকার্ত পরিবারের পাশে ইউএনও লেবাননে নিহত দিপালীর বাড়িতে শোকের মাতম

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ Time View

শোকার্ত পরিবারের পাশে ইউএনও
লেবাননে নিহত দিপালীর বাড়িতে শোকের মাতম

চরভদ্রাসন  প্রতিনিধি:

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক প্রবাসী নারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত দিপালী আক্তার (৩৪) উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালের গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তার মাতার নাম রোজিনা খাতুন। তিনি অবিবাহিত ছিলেন।

জানা যায়, দিপালী আক্তার গত পাঁচ বছর ধরে লেবাননে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার (০৮ এপ্রিল) তিনি তার নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে বৈরুতে অবস্থান করছিলেন। এ সময় সেখানে ইসরাইলি বিমান হামলা হলে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই নিহত হন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, একই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের আরও ৬ সদস্য নিহত হয়েছেন।

নিহতের মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালে মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।গতকাল শনিবার সকাল ১১ ঘটিকয় চড়ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ দুর্গম চর অঞ্চলে নিহতের বাড়িতে যান।তার পরিবারকে সমবেদনা জানান এসময় তিনি নগদ অর্থ ও শুকনো খাবার দেন। পরবর্তীতে পরিবারের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন,আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফরিদপুর জেলা শাখার সরকারি পরিচালক মোঃ আশিক সিদ্দিকী।তিনি বলেন আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তথ্য পেয়েছি মৃত দেহটি বর্তমানে মর্গে আছে। অতি দ্রুতই মৃত দেহটি দেশে এসে পৌঁছাবে এবং আমরা পরিবারকে হস্তান্তর করব। এ সময় লাশ দাফন এবং যাতায়াত খরচ বাবদ আমাদের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা নিহত পরিবারকে দেওয়া হবে।

শুক্রবার রাতে চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় দিপালী আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, “নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি যে, দিপালী আক্তার বৈরুতে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। একই হামলায় মোট ৭ জন প্রাণ হারিয়েছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati