1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

সদরপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ Time View

সদরপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা

সদরপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে এক সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহনে আজ শনিবার (১৮এপ্রিল) সদরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আল মামুন শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো অবস্থান। মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলবে। মাদকের হাত থেকে যুব সমাজ কে রক্ষা করতে হবে। মাদকের পাশাপাশি অন্যান্য বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর জেলা পুলিশ সুপার (পিপিএম) মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: রেজওয়ান দীপু, উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা।
বক্তারা তাদের বক্তব্যে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একই সঙ্গে বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-৪ এবং জেলা পুলিশ ফরিদপুর। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব জালাল উদ্দিন রুমি (জার্মান প্রবাসী)।
সভাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati