1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ Time View

ফরিদপুরে মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

বিশেষ প্রতিনিধি ঃ

প্রতারণা ও মানব পাচারের অভিযোগে জড়িত একটি চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত ইমরান কাজী, শারমিন কাজী, ইলিয়াস কাজী (ছোট তাই) এবং তাদের পিতা মিলু কাজীসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অন্তত ৮০ থেকে ১০০টি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। তারা ভুয়া ভিসা ও জাল কাগজপত্র প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে মানুষকে বিদেশে নেওয়ার কথা বলে আটকে রাখত, যা মানব পাচারের শামিল।
এছাড়া ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তাদের মধ্যে সাতজনকে বিদেশে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়েছিল। পরে নানা কষ্টে দেশে ফিরে এসে তারা বিষয়টি প্রকাশ করেন।
মানববন্ধন থেকে তাদের প্রধান দাবিগুলো হলো—অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া সব অর্থ ফেরত প্রদান এবং এই মানব পাচার চক্রের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা।
এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, যেন সবাই মিলে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হন।
মানববন্ধনটি ভুক্তভোগী পরিবারবৃন্দের উদ্যোগে আয়োজন করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati