1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পাঁচ পুলিশ সদস্য আহত পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ফরিদপুরের দর্শনীয় স্থান টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের বরাদ্দ কমিয়ে ৮৭ কোটি টাকায় উন্নয়ন কাজ চলছে, ৬০ ভাগ সম্পন্ন পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলার প্রধান আসামি কবির খান পুনরায়। গ্রেফতার ১৭ লাখ টাকা কার পকেটে কাটাগড় মেলার হিসাব ২২ দিনেও দেননি কমিটি, সমালোচনার ঝড় পাঁচ পুলিশ সদস্য আহত পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ফরিদপুরে মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি সংসদে—পদ্মা রক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোরালো আহ্বান ফরিদপুরে মাদ্রাসার জমি জবরদখল চেষ্টার অভিযোগ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী
শিরোনাম :

ফরিদপুরের দর্শনীয় স্থান টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের বরাদ্দ কমিয়ে ৮৭ কোটি টাকায় উন্নয়ন কাজ চলছে, ৬০ ভাগ সম্পন্ন

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

ফরিদপুরের দর্শনীয় স্থান টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের বরাদ্দ কমিয়ে ৮৭ কোটি টাকায় উন্নয়ন কাজ চলছে, ৬০ ভাগ সম্পন্ন

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর শহরের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে রূপ দিতে সরকারের গ্রহণ করা ‘টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প’র কাজ ৬০ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার দুপুরে ফরিদপুরের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশসহ জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং প্রকল্পের কর্মকর্তারা উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এ তথ্য জানান।

বেলা সাড়ে ১২ টায় কর্মকর্তারা প্রকল্পটির কাজের চিত্র ঘুরে ঘুরে দেখেন। পরে জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ জানান, ২০২৪ সালে বিগত সরকারের সময়ে দুইশ ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন হলেও পরবর্তীতে প্রকল্পটির বরাদ্দ কমিয়ে ৮৭ কোটি টাকা নির্ধারণ করা হয়। ৫ টি প্যাকেজে এই উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে ৫৫ থেকে ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদার কর্তৃপক্ষকে তাগিদ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরো জানান, প্রকল্পটির কাজ সম্পন্ন হলে এটি ফরিদপুর তথা দক্ষিণবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হবে। যা থেকে সরকারের মোটা অংকের রাজস্ব আয় হবে। তবে প্রকল্পটির বরাদ্দ বাড়ানো গেলে পরিপূর্ণতা পেতো বলে মত প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের টিম লিডার সাজ্জাদ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, সিনিয়র সহকারি প্রকৌশলী লিয়াকত হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati