1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১৫ Time View

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদল। আজ বুধবার বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মুনিম হাসান সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরফিন কায়েস, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এম. মামুনুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাহিমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই সঙ্গে তারা সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati