1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৮ Time View

ফরিদপুরের চরভদ্রাসন
পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে একটি কুমির। বিরল প্রজাতির মিঠা পানির কুমির বিধায় জেলে কুমিরটিকে না মেরে আটকিয়ে চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজী বাড়ির ঘাটে নিয়ে আসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্থান্তর করার জন্য।
আজ সোমবার সকাল ৭টার দিকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর চর এলাকায় পদ্মা নদীতে জেলে স্বপন বেপারীর পাতা হাজারী বর্শিতে (হাজারী বর্শি হল মাছ ধরার একটি বিশেষ ও প্রাচিন পদ্ধতি। যেখানে একটি শক্ত ও দীর্ঘ দড়িতে অনেকগুলো বা হাজার বা অনেক বেশি ছোট ছোট বর্শি এক সাথে বেধে জলাশয়ে পাতা হয়) কুমিরটি জড়িয়ে যায়। এসময় স্বপন বেপারী তার দুই ছেলে রাজিব বেপারী ও রবিউল বেপারী সহ পাঁচ জন কুমিরটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। এদের সকলের বাড়ি উপজেলার চর সালেপুর এলাকায়।
পরে সকাল ৮টার দিকে কুমিরটি চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাটে নিয়ে আসা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট হস্তান্তর করার জন্য।
স্বপন বেপারী জানান, তিনি প্রতিদিন পদ্মা নদী থেকে বড় বড় মাছ শিকারের জন্য হাজারী বর্শি পাতেন। গতরাতেও সে বর্শি পেতেছিলেন গোপালপুর চর এলাকার পদ্মা নদীতে। আজ সোমবার সকালে গিয়ে তিনি দেখতে পান একটি কুমির অসংখ্য বর্শি ও সুতার সাথে আটকা পড়ে আছে।
তিনি বলেন, আমি জানি কুমির মারা অপরাধ। এজন্য আমি আমার দুই ছেলে ও অন্যদের সহায়তায় নদী থেকে উঠিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করার জন্য কাজি বাড়ির ঘাটে নিয়ে আসি।
স্বপন বেপারীর ভাষ্য অনুযায়ী কুমিরটির দৈর্ঘ আনুমানিক সাত ফুট এবং ওজন দেড় মনের কাছাকাছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্শকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, কুমিরটি কাজী বাড়ির ঘাট এলাকায় ঘাটে পানির মধ্যে বেধে রাখা হয়েছে। খুলনা থেকে আসা উদ্ধার টিম এর হাতে কুমিরটি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ওই কুমিরটির কেউ যাতে কোন ক্ষতি করতে না পারে এজন্য এলাকায় পুলিশী পাহাড়া বসানো হয়েছে।
বন বিভাগ ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন বলেন, কুমিরটি প্রকৃত পক্ষে কতটুকু দৈর্ঘ, কতটুকু প্রস্থ এবং এর ওজন কত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি বর্তমানে পানিতে বাধা অবস্থায় রয়েছে। তিনি বলেন, তবে এটি বিপন্ন প্রায় মিঠা পানির কুমির।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati