ফরিদপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে শিশু আইরিন আক্তার কবিতাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। আজ রোববার (৩ মে) বাদ জোহর গেরদা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিশু কবিতার হত্যাকারীদের দ্রুত বিচার ও প্রধান অভিযুক্ত ইসরাফিলসহ সকল সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির (ফাঁসি) জোর দাবি জানান। তারা বলেন, এই ধরনের বর্বর ঘটনা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এভাবে প্রাণ দিতে না হয়।
উল্লেখ্য, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) এবং নাছিমা বেগম (৪৫)। বর্তমানে মামলাটির তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply