1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৯ Time View

অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যার সংবাদ সম্মেলন: জমি দখলের অভিযোগ অস্বীকার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীর কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান মোল্যা তার ও তার পরিবারের বিরুদ্ধে প্রচারিত জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। তিনি এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যা বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তার ও তার পরিবারকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি দাবি করেন, তারা চাচাতো ভাইদের পূর্বপুরুষের জমি দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করছেন না; বরং নিজেদের মালিকানাধীন জমিতেই বসবাসের জন্য ভবন নির্মাণ করছেন।
তিনি আরও জানান, গোন্দারদিয়া মৌজার আরএস খতিয়ান নং-৫৬৯, দাগ নং-১০৭৪ অনুযায়ী মোট ৮০ শতাংশ জমির মধ্যে বর্তমানে ৭৪ শতাংশ জমি সরেজমিনে বিদ্যমান। এর মধ্যে তাদের দখলে রয়েছে ৬১ শতাংশ জমি, যেখানে তারা বসবাস করছেন। জমির পক্ষে তাদের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে, যা ইতোমধ্যে মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর উপস্থাপন করা হয়েছে।

অভিযোগকারী মোঃ ফরিদ মোল্যাসহ গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তার ও তার পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য গণমাধ্যমে প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati