1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর ও চাকরি বহাল রাখার দাবিতে বিক্ষোভ

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৩ Time View

ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর ও চাকরি বহাল রাখার দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি:

‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (ইউপিএইচসিএসডিপি)-এর ২য় পর্যায়’-এর আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর ও চাকরি বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর পৌরসভা চত্বর ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রকল্পের পৌরসভার পিএমইউ, পিআইইউসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ নেয় আজকের এই কর্মসূচিতে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা দেশের ৪৩৮২ জন দক্ষতার সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। হঠাৎ করে স্বাস্থ্যকেন্দ্রগুলো হস্তান্তরের সিদ্ধান্তে তাদের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের চাকরি বহাল রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তাই অভিজ্ঞ জনবলকে বাদ দিয়ে নতুন নিয়োগ না দিয়ে বিদ্যমান কর্মীদেরই বহাল রাখা উচিত।
পরে একটি মিছিল নিয়ে তারা ফরিদপুর পৌরসভায় গিয়ে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকিরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যাগুলো তুলে ধরেন।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তারা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজার নিকট স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়েও স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সমস্যা সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati