1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে যৌন সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩৫ Time View

ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে
যৌন সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং হাইকোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে নারী উন্নয়নভিত্তিক বেসরকারি সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেত্রকোনায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার প্রতিবাদ এবং দেশজুড়ে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান যৌন সহিংসতার বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে মহামান্য হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিমালা ও অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিলেও দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তা এখনও বাস্তবায়িত হয়নি। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত তদারকি না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
সমাবেশ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো
— সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত ৫ সদস্যের অভিযোগ কমিটি গঠন,
শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সুরক্ষা কমিটি গঠন ও আবাসিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার
এবং দেশব্যাপী সংঘটিত যৌন সহিংসতার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তব্য দেন নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমী, অ্যাডভোকেট অর্চনা দাস, জান্নাতুল ফেরদৌস, সোনিয়া সুলতানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ফরিদপুরের প্রায় ২২টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati