1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, আটক ৩

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২২২ Time View

ফরিদপুরে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, আটক ৩

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর শহরের রথখোলা পতিতাপল্লীতে এক তরুণীকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এর বিভিন্ন ধারায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছা. জনি (১৯) বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার কাসাহাট এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধামরাই এলাকায় মায়ের সঙ্গে থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন। অভিযুক্ত মনির শেখ (৩০), আলম ফকির (২০) ও মুন্নি (২০) ধামরাই এলাকায় বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে পরিচিত হন। পরে বিয়ে ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসে।
গত ১৪ মে অভিযুক্তরা জনিকে ফরিদপুর শহরের শিবরামপুর এলাকায় একটি ভাড়া বাসায় রাখে। এরপর গত ২১ মে সকালে তাকে কোতোয়ালি থানাধীন রথখোলা পতিতাপল্লীতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর জনি বুঝতে পারেন তাকে পতিতালয়ে বিক্রি করার চেষ্টা চলছে। তিনি ভিতরে যেতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা জোরপূর্বক তাকে সেখানে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে তিনি চিৎকার করে পালিয়ে পতিতাপল্লীর সামনে একটি দোকানে আশ্রয় নেন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তিন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় তানিয়া ও দুখু নামে আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন।
কোতোয়ালি থানায় মামলা নং-৭৮, তারিখ ২২ মে ২০২৬, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এর ১০(১), ১০(২), ১১(১) ও ১১(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati