ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ জানায়, আজ সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন পরিবহন ওই ব্যক্তিকে চাপা দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাস্তার পাশ থেকে মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। লোকটি ওই এলাকা দিয়েই চলাফেরা করতো। ধারণা করা হচ্ছে কোন যানবাহন তাকে চাপা দিলে তার এই মৃত্যু হয়। আমরা লাশটি উদ্ধার করে থানায় রেখেছি।
Leave a Reply