1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ধানগবেষনা ইনস্টিটিউটের আয়োজনে ব্রি ধান১০৮ নিয়ে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৪০ Time View

ধানগবেষনা ইনস্টিটিউটের আয়োজনে ব্রি ধান১০৮ নিয়ে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মোল্লাডাঙ্গী শ্রীরামপুর ইউনিয়নে PARTNER প্রকল্পের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ব্রি ধান১০৮ নিয়ে কৃষকদের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অল্প জমিতে অধিক ফলন পাওয়ার সম্ভাবনায় নতুন এই ধানের জাত নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
সোমবার (২৩ মে) বিকেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, ভাঙ্গার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয় সেন শুভ্র, অতিরিক্ত কৃষি অফিসার, মধুখালী, ফরিদপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মুস্তাফিজ এবং বিশেষ অতিথি ছিলেন ড. মোঃ আসাদুল্লাহ আল গালিব, ব্রি আঞ্চলিক কার্যালয়, ভাঙ্গা, ফরিদপুর।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান১০৮ শুধু একটি উচ্চফলনশীল ধানের জাতই নয়, এটি কৃষকদের জন্য অধিক লাভজনক ও সম্ভাবনাময় একটি প্রযুক্তি। সঠিক ব্যবস্থাপনা ও পরিচর্যার মাধ্যমে এ জাতের ধান অধিক ফলন দিতে সক্ষম হওয়ায় কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে লাভ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, সময়োপযোগী পরিচর্যা, সুষম সার ব্যবস্থাপনা এবং রোগবালাই দমন নিশ্চিত করা গেলে ব্রি ধান১০৮ কৃষকদের আস্থা অর্জনের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতেও সহায়ক হবে।
স্থানীয় কৃষকেরা জানান, বর্তমান সময়ে উৎপাদন খরচ বাড়লেও ব্রি ধান১০৮ তুলনামূলক কম খরচে ভালো ফলন দিচ্ছে। ভবিষ্যতে আরও বেশি জমিতে এই ধানের চাষে আগ্রহ প্রকাশ করেছেন অনেক কৃষক।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati