1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরের সদরপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি কোমরপুর স্কুলিয়ান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও ‌‌স্মারকলিপি প্রদান ফরিদপুরে কিশোর ইজিবাইক চালককে হত্যা, দুই জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম ও ¯^র্ণালংকার সহ টাকা ছিনতাই আহত যুবক হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ দায়ের নিহত ইউসুফে পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
শিরোনাম :

ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় শিশু সহ পাঁচ জন নিহত, আহত -২

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৫৯ Time View

ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় শিশু সহ পাঁচ জন নিহত, আহত -২
নিজস্ব প্রতিনিধি :

ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। নিহত এবং আহতদের বাড়ি যশোর জেলায় হলেও নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি শিবচর হাইওয়ে থানা পুলিশ। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক শিশু বাচ্চাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ জানায়, আজ ভোরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম আন্ডারপাসের আগে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকার ধাক্কা মারে। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় প্রাইভেট কারে চালকসহ চারজন। আর এ ঘটনায় আহত হয় আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ‌ পরে সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ নিয়ে মোট এই সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত এবং আহতদের সকলের বাড়ি যশোর জেলায় হলেও এখনো তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের মধ্যে এক শিশু সহ দুজন নারী এবং দুজন পুরুষ রয়েছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। সেখান থেকে চারজনের মৃতদেহ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ‌এদের মধ্যে এক শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার ও তিনজনের আহত অবস্থায় উদ্ধার করি। পরে আহতদের হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু ঘটে। (ফুটেজে আবু জাফরের বক্তব্য দেয়া রয়েছে)

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati