1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৮০ Time View

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সামাদ খান (৪১) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। তার বিরুদ্ধে আগের আরও ৬টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৬ জুন) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস দল মধুখালীর মধুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মাদক কারবারি সামাদ খানকে। উদ্ধারকৃত এই মাদকের অবৈধ বাজার মূল্য প্রায় ৫৫ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত সামাদ ওই এলাকার মৃত আ. মজিদ খানের ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাদ খান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে তা ফরিদপুর ও এর পার্শ্ববর্তী জেলাগুলোর যুবসমাজের কাছে সরবরাহ করত। গ্রেফতারকৃত সামাদের অপরাধের খতিয়ান ঘেঁটে দেখা যায়, তার বিরুদ্ধে মধুখালী থানায় আগের দুটি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রুজু রয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, “মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া, যা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati