1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩০৭ Time View

ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে সাংবাদিকতার নামে চাঁদাবাজি, হলুদ সাংবাদিকতার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুরের সচেতন মহল। বুধবার দুপুর বারোটার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে মূল বক্তব্য প্রদান করেন ফরিদপুর বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা মোঃ সাব্বির হোসেন।

তিনি বলেন, গত ২০২৪ সালের ৫ আগস্টের পরে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ এলএ শাখার একজন সার্ভেয়ার থেকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক আনিচুর রহমান তার নাম ভাঙিয়ে দুই দফায় ৩১ লাখ ৫০ হাজার টাকার চাঁদা নেন। সাব্বির জানান, গত ২০২৪ সালের শেষের দিকে তার বন্ধু তানভীর আনান নির্জনের মাধ্যমে পরিচয় হয় তার মামা দেশ টিভির প্রতিনিধি আনিচুরের সাথে। তখন নির্জন ও তিনি সহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছেলেরা বিভিন্ন অপরাধ অনিয়মের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন। সেই কাজ করতে গিয়ে আনিচুর রহমানের সাথে পরিচয় করিয়ে দেন নির্জন। পরবর্তীতে আনিচুর রহমানের তথ্যের ভিত্তিতে ওই সার্ভেয়ারের কাছে ভূমি অধিগ্রহণের বিভিন্ন অনিয়মের বিষয় জানতে চান তারা। তার অভিযোগ, ওই সময়ে তাদের প্রভাবকে কাজে লাগিয়ে তাদের কথা বলে ওই সার্ভেয়ারের নিকট থেকে সাংবাদিক পরিচয়ে দুই দফায় ৩১ লাখ ৫০ হাজার টাকা চাঁদাবাজি করেন দেশ টিভির আনিচুর সহ তার সহযোগীরা। আর সেই টাকা নেওয়ার ঘটনায় তারা আমার নাম ব্যবহার করায় বিভিন্ন মহল থেকে ফোন করে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তাকে পারিবারিক ও সামাজিক হেনেস্তার নিদারন শিকার হতে হয়। ওই ঘটনার পর একপর্যায়ে পরিবারের চাপে তিনি ফরিদপুর ছেড়ে অপমানে আমি ঢাকায় যেয়ে একটি চাকুরিতে যোগ দেন। পরবর্তীতে ঈদের ছুটিতে ফরিদপুর এসে তিনি আনিচুরের সাথে কথা বলতে চান। পরবর্তী সময়ে আনিচুর তাকে ডায়াবেটিক হাসপাতালে যেতে বলেন ফোনে। সেখানে তাদের সাথে পূর্বতর ঘটনা নিয়ে হাতাহাতি হয়। এই বিষয়টি নিয়ে সাংবাদিক আনিচুর একটি মিথ্যা মামলা দায়ের করেন তার বিরুদ্ধে। এবং একের পর এক ভয় ভীতি দেখাতে থাকেন। তিনি বলেন, আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার এই প্রতারক আনিচুর সহ তার সহযোগী চক্রের বিরুদ্ধে। এতে যদি আমি দোষী হই তাহলে সেই দোষের যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র সোহেল, নাদিম, সালাউদ্দিন, রাতুল, মিঠু প্রমুখ।

এ সময় অন্য বক্তারা বলেন, ফরিদপুরে সাংবাদিকতার নামে গত ৫ই আগস্ট এর পরে দেশ টিভি সাংবাদিক আনিচুরসহ প্রতারক চক্র বিভিন্ন অনিয়মের কথা বলে টাকা হাতিয়ে নেন কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে। এই চক্র জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় এক কোটি টাকার উপরে নিয়ে নেন। প্রশাসনের কাছে তারা অনুরোধ জানান অতি দ্রুত তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের।

পরে তারা এ ঘটনায় সাংবাদিক আনিচুর চক্রের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য স্মারকলিপি প্রদান করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামছুল আজম এর কাছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati