1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯৯ Time View

ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে উদ্ধার
ভাঙ্গা  প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের কাজী সামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা সমন্বয়ক মো. আশরাফ শেখকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে পুলিশি হেফাজতে নিয়ে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সকালে চলমান এসএসসি পরীক্ষার সময় মো. আশরাফ শেখ তার এক আত্মীয়কে সঙ্গে নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় সাজিদ নামে এক পরীক্ষার্থীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি কেন্দ্রজুড়ে ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আশরাফ শেখকে ধাওয়া দেয়।
পরিস্থিতি বেগতিক দেখে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আশ্রয় নেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে। শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত আহত হন বলে জানা গেছে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনরোষ থেকে রক্ষা করতে মো. আশরাফ শেখকে পুলিশি হেফাজতে নেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ভাঙ্গা থানায় পুলিশ হেফাজতে অবস্থান করছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati