1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৭৮ Time View

ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের। ফরিদপুর পৌরসভার ১০৩ নং মৌজার এস এ ১২০১ নং দাগের ২২ শতাংশ জমি নিজেদের দাবি করে শহরের প্রভাবশালী দুই পক্ষ। তারা সকলেই এই জমি নিজেদের ক্রয়কৃত বলে দাবি করেন। বর্তমানে জমি নিয়ে মামলা থাকা অবস্থায় দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে।

রবিবার দুপুর ২টার সময় সাংবাদিক সম্মেলন করেছেন জমির মালিক মোঃ আলী আকবর। তিনি ফরিদপুর শহরের একটি রেস্তোরায় সাংবাদিক সম্মেলনে বলেছেন, শহরের পৌরসভার এস এ ১২৬৬ নং খতিয়ানের ১২০১ নং দাগের ৪৫ শতাংশের মধ্যে ২২ শতাংশ জমি সহ মোট ১.৪৬ একর জমি রঞ্জিত কুমার সাহা বৈধ প্রয়োজনে উক্ত দাগের জমি সহ মোট ৭৩ শতাংশ জমি ১৯৭৯ সালে লোকমান উদ্দিনের কাছে বিক্রি করেন। এরপর ওই জমি ১৯৯৯ সনে আমি সহ আমাদের কয়েকজনের কাছে বিক্রি করে দখল বুঝায় দেন আলী আকবর। এরপর থেকে জমিটি আমরা ভোগ দখল করে আসছি। এদিকে এই জমি নিজের দাবি করে মোঃ মিজানুর চৌধুরী যুগ্ম জেলা জজ প্রথম আদালতে আমাদের বিরুদ্ধে দেওয়ানী মামলা দায়ের করেন। যাহা চলমান অবস্থায় আছে। উক্ত মামলাটি তিন বছর পূর্বে সাক্ষীর জন্য ধার্য হলেও মিজান চৌধুরী কোন সাক্ষ্য প্রদান করেন না। একটি চলমান মামলার বিষয়বস্তু লইয়া তিনি আমাদের নামে মিথ্যা সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি সংবাদ সম্মেলনে আমার ভাই যুবদল নেতা ভিপি ইউসুফকে নিয়ে কটুক্তি করেছেন। যার সাথে আমার ভাই কোনভাবেই জড়িত না। আমাদের এই জমির খাজনা দেয়া রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। তারপরও উস্কানি দিয়ে তিনি আমাদের সাথে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন।

এর আগে দুপুর ১২ টার সময় ফরিদপুর প্রেসক্লাবে শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান চৌধুরী তার মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্যে তিনি জানান, ‌গোয়ালচামট মৌজার এস.এ ১২০১ ও ১২০৩ নং দাগভুক্ত ২৪ শতাংশ জমির বৈধ মালিক তিনি।
জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় দলিল, খতিয়ান, পর্চা ও অন্যান্য কাগজপত্র তার কাছে রয়েছে। তিনি জানান, ২০০৯ সালে দলিলমূলে জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে পারিবারিক ও ব্যবসায়িক কারণে বিভিন্ন দলিলের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর ও পুনরায় নিজের নামে ফিরিয়ে নেন। এখন তারা আমার জমি নিজেদের বলে দাবি করছেন যা সঠিক নয়।

উভয় সংবাদ সম্মেলনে ‌ফরিদপুরের বিভিন্ন ‌প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati