1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬৭ Time View

ফরিদপুরে ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৮) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ফরিদপুর গোয়েন্দা পুলিশের(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার(২৩ জুন) দুপুরে এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, সৈয়দ মো. আলমগীর হোসেন অফিসার-ইনচার্জ, ডিবি, সদর জোন, ফরিদপুরকে প্রশাসনিক কারণে ডিবি, সদর জোন হতে প্রত্যাহার করা হলো।’ওই পত্রে আরও বলা হয়,’বর্ণিত কর্মকর্তাকে অদ্য ২৩/০৬/২০২৬ খ্রিঃ ১৩.০০ ঘটিকার মধ্যে পুলিশ লাইন্স ফরিদপুরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’ওই পত্রের শেষাংশে বলা হয়,’এ আদেশ অদ্যই কার্যকর হবে।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম জানান, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (২১ জুন) সকালের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। প্রান্ত মধুখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে। তিনি ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইশতিয়াক আহম্মেদ প্রান্তের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ফরিদপুরে এনে জেলা গোয়েন্দা শাখার হাজতে রাখা হয়। পুলিশের দাবি, হাজতে থাকা অবস্থায় প্রান্ত অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে তার মৃত্যু হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati