1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০০ Time View

ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।‌ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে দশটায় সদর উপজেলার তেতুলতলা এলাকায় ফরিদপুর অঞ্চলে পাটবীজ বিক্রয় বাড়াতে এর আয়োজন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি)।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির যুগ্ম সচিব ও বীজ ও উদ্যান উইং এর সদস্য পরিচালক মোঃ মজিবুর রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাট বীজ বিভাগের মহাব্যবস্থাপক দেবদাস সাহা, বীজ প্রক্রিয়াজাতকরণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোসাব্বের হোসেন, বীজ উৎপাদনে উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া সহ কৃষি বিভাগের কর্মকর্তা, জেলার পাট চাষী ও পাট বীজ ডিলারগণ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বাংলাদেশ উৎপাদিত জেআরও ৫২৪ জাতের পাট বপনের পরামর্শ দেন বক্তারা। তারা বলেন বিএডিসির বীজ ভর্তুকি মূল্য প্রতি কেজি ১২০ টাকায় কিনতে পাওয়া যায়। এতে উৎপাদন খরচ কমে যাবে তাছাড়া এই বীজের গজানোর সক্ষমতা ৯০ ভাগের বেশি এবং গুণ মানেও ভালো।
এ সময় বক্তারা আরো বলেন, ভারত থেকে বীজ আমদানির প্রবণতা কমিয়ে দেশীয় বীজ উৎপাদনে বিএডিসি লক্ষ্য নির্ধারণ করেছে। আর এজন্য মাদারসীড এর মাধ্যমে উৎপাদনে দেশে পাট বীজের আগামী ২০২৯-৩০ সালের মধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এতে দেশের ৮০ থেকে ১০০ কোটি টাকা সরকারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

পরে বিএডিসির কর্মকর্তা এবং চাষী এবং ডিলাররা সরাসরি জেআরও ৫২৪ পাট বীজ ক্ষেত পরিদর্শন করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati