1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরের আওয়ামী লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৩৪ Time View

ফরিদপুরের আওয়ামী লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় প্রয়াত আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সরদারের জানাজা পড়ালেন গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে (নগরকান্দা-সালথা) জামায়াত সমর্থিত ১১দলীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ খেলাফত মসজিসের কেন্দ্রীয় অভিভাবক মন্ডলীর সদস্য শাহ্ মো. আকরাম আলী।

বুধবার(২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জামাজার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রয়াত মনিরুজ্জামান সরদার (৮০) উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বুধবার সাকল ৯টার দিকে নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি নগরকান্দা সদর উপজেলার তিনবারের জন্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ডাঙ্গী ইউনিয়ন পরিষদের দুইবারের ইউপি চেয়ারম্যান ছিলেন।

মনিরুজ্জামান সরদার বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। মৃত্যুর আগে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মানিরুজ্জামানের জানাজায় নগরকান্দা সালথা উপজেলার আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ সর্বস্তরের অন্তত পাঁচ সহস্রাধিক লোকের সমাগম ঘটে। জানাজার নামাজের আগে পরিবারের পক্ষে বক্তব্য দেন তার ভাই আব্দুল কাদের সরদার ও বুলবুল সরদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম জাহাঙ্গীর, লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম এবং সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

সকল বক্তারা প্রয়াত মনিরুজ্জামানের মূল্যায়ন করে বলেন, টাকা-পয়সার দিকে তিনি কখনও নজর দেননি। তিনি অন্য দল করলেও আমাদের অবস্থান ছিল বন্ধুর মত। দলীয় মনিরুজ্জামান নয় তার থেকেও ওজনদার ছিলেন ব্যক্তি মনিরুজ্জামান। দলমত নির্বিশেষে তিনি সকলের সাথে অবলীলায় মিশতে পারার ক্ষমতা ছিল তার মধ্যে।

পরে জানাজার নামাজ পড়ান গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ খেলাফত মসজিসের কেন্দ্রীয় অভিভাবক মন্ডলীর সদস্য শাহ্ মো. আকরাম আলী। জানাজার নামাজ শেষে বিল গোবিন্দপুরস্থ গ্রামে পারিবারিক কবরাস্থানে মনিরুজ্জামান সরদারকে দাফন করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati