1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

বোয়ালমারীতে বাড়ি বিক্রি করে মুদি দোকান : আগুনে দোকান পুড়ে ছাই, সব হারিয়ে নিঃশ্ব ইন্দ্রজিৎ

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮১ Time View

বোয়ালমারীতে বাড়ি বিক্রি করে মুদি দোকান : আগুনে দোকান পুড়ে ছাই, সব হারিয়ে নিঃশ্ব ইন্দ্রজিৎ

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ি বিক্রি করে ভাড়া বাসায় থেকে মুদি দোকান করে সংসার চালাচ্ছিলেন ইন্দ্রজিৎ সাহা। হঠাৎ করে রাতের আধারে আগুনে দোকান ও সব মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে ইন্দ্রজিৎ সাহা পরিবার পরিজন নিয়ে এখন নিঃশ্ব।

বৃহস্পতিবার(২৫ জুন) দিনগত রাতে উপজেলার পরমেশ্বরর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আশপাশের প্রায় পনেরটি দোকান রক্ষা পায়।

ফায়ার সার্ভিস,স্থানীয় ব্যবসায়ী সুত্রে জানাগেছে, প্রতিদিনের মতো রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে বাসায় যান ইন্দ্রজিৎ। রাত বারটার দিকে খবর পান তার দোকানে আগুন লেগেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানের সব মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় মুদি ব্যবসায়ী পল্লব সাহা বলেন, তার দোকানে অনেক মালপত্র ছিল।খুচরা ও পাইকারী ব্যবসায়ী ছিলেন। কিছুদিন আগে বাড়ি বিক্রি করে দোকানে মালপত্র তোলেন। আগুনে ইন্দ্রজিতের সহায় সম্বল সবকিছু শেষ হয়ে গেছে।

ভুক্তভোগী ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি প্রায় বিশ বছর ধরে মুদি দোকান করে আসছি। কিছুদিন আগে বাড়ির সাত শতক জমি বিক্রি করে দোকানে মালপত্র তুলে বড় পরিসরে দোকানটি শুরু করি। অনেক মানুষের কাছে থেকে ধারদেনাও করেছি। কিন্তু গতকাল রাতে আগুনে আমার দোকানের সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি কিভাবে বাঁচবো। সহায় সম্বল বলতে আমার দোকানই ছিল। এখন পরিবার নিয়ে পথে বসা ছাড়া উপায় নেই। এতে তার কমপক্ষে ২০ থেকে ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত পূর্বক পরবর্তীতে জানানো সম্ভব হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati