1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সংবর্ধনা ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিলেন ‌ সংসদ সদস্য ‌ শহিদুল ইসলাম বাবুল বোয়ালমারীতে বাড়ি বিক্রি করে মুদি দোকান : আগুনে দোকান পুড়ে ছাই, সব হারিয়ে নিঃশ্ব ইন্দ্রজিৎ ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ফরিদপুরে টেপাখোলা কালীবাড়ী মন্দিরে ১০১তম বাৎসরিক রক্ষা কালী পূজা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় শিশু শিক্ষার্থীকে পিটিয়ে দাম্ভিকতা শিক্ষকের, তদন্ত শুরু জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিভিন্ন দিক তুলে ধরলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা, জমি বেচে ভুক্তভোগীকে দিতে হবে ৭০ হাজার টাকা জরিমানা মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর আগুনে ভস্মীভূত, প্রায় কোটি টাকার ক্ষতির দাবী
শিরোনাম :

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২ Time View

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,
এবারের বাজেট স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট। বর্তমান এই ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য সেবায় এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ কি পরিমানে বরাদ্দ দেওয়া যেতে পারে এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে চলছেন। যার মধ্যে অগ্রাধিকার রয়েছে স্বাস্থ্য খাত।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার দুপুর ১২টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে বলেন, ভৌগালিক কারণে এই অঞ্চলের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক গুরুত্বপূর্ণ। এই মেডিকেল কলেজ হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে সবকিছু আমাদেরকে ঠিক করতে হবে। সর্বোপরি আমরা চাই আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। রোগী হাসপাতাল এসে যদি সেবা না পাই এবং চিকিৎসা না পাওয়ার কারণে ঢাকায় স্থানান্তর করা হয় তাহলে এটা হাসপাতালের অদক্ষতায় মধ্যে পড়ে। হাসপাতালে দুর্নীতি বন্ধ করা, স্বচ্ছতা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য থাকবে। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি তাহলে হাসপাতাল অনেক ভালোভাবে চলবে। আর এ জন্য কোন আপোষ আমি করব না। কারণ এটা আমার দায়বদ্ধতার ভিতর পরে।
শামা ওবায়েদ বলেন, বিগত দিনের মতো রাজনৈতিক দলের পরিচয় ধরে কেউ যাতে হাসপাতালের অনৈতিক কাজ বা পরিবেশ নষ্ট না করতে পারে সেটা দেখতে হবে। এক্ষেত্রে সম্মিলিত ভাবে কাজ করতে হবে সবাইকে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মাজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ দিলরুবা জেবা, বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ আলী আকবর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati