1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদপুরে সংবাদ সম্মেলন, অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৪ Time View

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদপুরে সংবাদ সম্মেলন, অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

আগামীকাল রবিবার দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬।
এ উপলক্ষে আজ শনিবার
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত ফরিদপুর সদর হাসপাতালের তৃতীয় তলায় অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জেলার সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন তথ্য ‌ প্রদান করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।এ সময় প্রজেক্টর এর মাধ্যমে ‌ সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদর্শন করেন ডাক্তার জ্যোতির্ময় চৌধুরী ‌ এনওসিএস ফরিদপুর।
সংবাদ সম্মেলনে ‌ ফরিদপুরে সিভিল সার্জন ‌ মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান আগামীকাল রোববার, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৪১টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।জেলায় মোট ৩ লাখ ১৮ হাজার ৫০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৮৭৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৭ হাজার ৬২৮ জন শিশু রয়েছে। ক্যাম্পেইন সফল করতে জেলার ৯টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন এবং ফরিদপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিভাবকদের সচেতন করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। এছাড়া জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়েছে। মসজিদে মসজিদে প্রচারের জন্য ইমামদেরও অবহিত করা হয়েছে।
এ সময় ‌ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ‌ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, গণসম্পৃক্ততা নিশ্চিত করা এবং অপপ্রচার রোধে সংবাদমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কর্মসূচি সফল করতে ‌ সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা ‌ কামনা করা হয় ‌। এছাড়া ‌ আগামীকাল রোববার সকালে ফরিদপুর সদর হাসপাতালে ‌ এই কর্মসূচির ‌ উদ্বোধন করবেন ‌‌ ফরিদপুর জেলা প্রশাসক ‌ মাজহারুল ইসলাম।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati