বোয়ালমারীতে ধর্ষক মুকুল শেখ ৪ দিনেও গ্রেপ্তার হয়নি
পুঁই শাক দেয়ার লোভ দেখিয়ে কিশোরীকে মুখ বেধেঁ ধর্ষণ
বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের আখালিপাড়া এলাকায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ৪ দিন ধরে আসামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রবিবার (২৮ জুন) ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। বোয়ালমারী থানার মামলা নাম্বার ৩৫। অভিযুক্ত মুকুল শেখের ৩টি সন্তান রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাড়ীর পাশে মুকুল শেখের সবজি ক্ষেত রয়েছে। সবজি ক্ষেত দেখার সুবাদে ওই বাড়ীতে মুকুল শেখ প্রায় আসা যাওয়া করত এবং মেয়েটির উপর কুনজরে তাকাত। গত ২৩ জুন বিকাল ৩ টার দিকে ওই কিশোরীকে পুঁই শাক দেয়ার লোভ দেখিয়ে সবজি ক্ষেতে ডেকে নিয়ে যায়। সবজি ক্ষেতে নিয়ে মুখ চেপে ধরে জোর পূর্বক পাশের রেজাইলের পাটে ক্ষেতে নিয়ে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়। ওই কিশোরী অসুস্থ অবস্থায় সেখান থেকে বাড়ীতে আসার পথে পাশের একটি মরিচ ক্ষেতে পড়ে গেলে বিলকিস (৩৫) নামে একজন দেখে চিৎকার করলে তাকে উদ্ধার করে ফরিদপুর ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে ২৪ জুন গভীর রাতে মুকুল শেখকে একমাত্র আসামী করে স্থানীয় থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আহাদ রবিবার বলেন, পলাতক মুকুল শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার (২৮ জুন) ফরিদপুর পাঠানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply