1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরের ভাঙ্গায় মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত -২০

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৭৮ Time View

ফরিদপুরের ভাঙ্গায় মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত -২০

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে এই সংঘর্ষ শুরু করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে হামিরদী ইউনিয়নে একটি মাদকবিরোধী সমাবেশ আয়োজন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ খোকন মিয়া সহ ভাঙ্গা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। এই সমাবেশ হওয়াকে কেন্দ্র করে এলাকার ছিড়ু মোল্লা, কালাম কাজী, মিরাজ মাতুব্বর এর সমর্থকরা গতকাল বিকেলে হামলা চালায় স্থানীয় পুলিশ সদস্য দেলোয়ার হোসেনের বাড়িতে। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ‌ সংঘর্ষে হামিরদী ইউনিয়নের ১১ গ্রাম অপরদিকে মানিকদী ইউনিয়নের ব্রাহ্মণকান্দি এলাকার লোকজন জড়িয়ে পড়ে। ‌এই সংবাদ লেখা পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ চলছিল। ‌
এ বিষয়ে হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খোকন মিয়া জানান, গতকাল বিকেলে একটি মাদক সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদে। এই মাদক সমাবেশ মেনে নিতে পারেনি এলাকার ছিড়ু মোল্লা সহ তার লোকজন। এ ঘটনার পর গতকাল রাতেই আমাদের এক পুলিশ সদস্য দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা করে তারা। এরপর আজ সকাল থেকে আবার উভয় পক্ষের লোকজন হামলায় অংশ নেয়। ঘটনায় উভয় পক্ষের ২০ জনের উপর আহত হয়েছে বলে তিনি জানান। ‌

এদিকে ঘটনা নিয়ন্ত্রণে ভাঙ্গা থানা পুলিশ কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati