সদরপুরে নিখোজের ৩ দিন পর কাশবন থেকে শিশুর গলিত লাশ উদ্ধার
সদরপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোজের ৩ দিন পর কাশবন থেকে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। নিহত শিশু উপজেলার চন্দ্রপাড়া পুরাতন ঘাটের আবদুর রশিদের পুত্র শাহাদাত হোসেন (৮)। সে হানিফ হাজীর ডাংগী কওমী মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসী সন্দহজভাজন ৫ জনকে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
সোমবার(২৯জুন) দুপুর দেড় টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের পাড়ের একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সুত্রে জানা যায়,গত শুক্রবার(২৬জুন) চন্দ্রপাড়া দরবার সংলগ্ন ট্রলার ঘাটে মহরম উপলক্ষে আয়োজিত মেলায় শিশুটি ঘুরতে গিয়ে নিখোজ হয়। এরপর পরিবারের লোকজন শিশুটির সন্ধানে বিভিন্ন স্থানে মাইকিং করে। আজ দুপুরে মেলায় দোলনার কর্মচারী ইয়াছিন(১৮) নামে এক যুবক শিশুটির বোন রওশানারা কে ফোন করে লাশের অবস্থান জানায়। ইয়াছিনের দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের লোকজন কাশবনে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে ইয়াছিন পলাতক রয়েছে।
ঘটনার পর পর ওই দোলনার মালিকসহ অন্যান্য কর্মচারীদের স্থানীয়রা গনপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সন্দেহভাজন আটককৃতরা হলো, দোলনার মালিক শরিয়ত পুর জেলার জাজিরা থানার মদন তালুকদার কান্দি গ্রামের মৃত আয়েত আলী বেপারীর ছেলে দেলোয়ার বেপারী,ঝিনাইদহ সদরের আটজন নারানপুর গ্রামের আশ্রাফুলের ছেলে রিয়াজ,মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার রাজাপুর গ্রামের সাহেব মোল্যার ছেলে তামিম মোল্যা,ঝিনাইদহ জেলার হাটগোপালপুরের লিটন মিয়ার ছেলে জিহাদ মাহমুদ, ঝিনাইদহ সদরের খোদাবাকরি গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাকিল ইসলাম।
রেজাউন দীপু(ভাংগা সার্কেল) ও সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ ঘটনা স্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ জানান,ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply