1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীতে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি মিন্টু ‌ সাধারণ সম্পাদক ‌ হাকিম ‌ ভাঙ্গায় নিহত সুমনের পরিবারের পাশে এমপি শহিদুল ইসলাম বাবুল শোষনের ঝুঁকিতে থাকা প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন তার সুন্দর জীবনের প্রাপ্তি ফরিদপুরে মসজিদ-মন্দিরে আর্থিক অনুদানের চেক প্রদান ও ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর উদ্বোধন বোয়ালমারী মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাময়িক বরখাস্ত অধ্যক্ষের মধ্যে ঠেলাঠেলি দুই অধ্যক্ষের পাল্টা পাল্টি মানববন্ধন ও সংবাদ সম্মেলন ফরিদপুর মেডিকেলে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। ভয়াবহ অবস্থা ফরিদপুরে- ফরিদপুর শহরেই ৫ হাজার মানুষ পানিবন্দী, সমস্যা সমাধানে ছুটলেন এমপি ফরিদপুরে শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা চুরি ও ডাকাতি মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
শিরোনাম :

মধুখালীতে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩ Time View

মধুখালীতে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সরকারি রাস্তা(হালট) দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত।
অভিযানে সরকারি হালট দখল করে নির্মিত বসতঘর, দোকান, গোয়ালঘর, বাথরুম, বারান্দাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে থাকা গাছপালাও অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দা তোতা মৃধার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। তদন্তে সরকারি হালট অবৈধভাবে দখলের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দখলদারদের এক সপ্তাহ আগে মৌখিকভাবে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা জমি খালি না করায় শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত সাংবাদিকদের জানান, এ অভিযানের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত হয়েছে। এতে স্থানীয় জনগণ বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করবে। বিশেষ করে রাস্তা প্রশস্ত হওয়ায় যানবাহন চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে।
মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু বলেন, “এর আগে এ ধরনের কার্যকর উচ্ছেদ অভিযান খুব একটা দেখা যায়নি। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সরকারি জমি দখলের প্রবণতা কমবে এবং ভূমিদস্যুরা নিরুৎসাহিত হবে।”
স্থানীয়দের মতে, সরকারি হালট দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উপজেলা প্রশাসনের এ অভিযানে সরকারি জমি দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটেছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati