1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ফরিদপুরে কৃষক, নারী, শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন জিনিস তুলে দিলেন এমপি ফরিদপুরে ঢাকা ব্যাংক পিএলসির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে _ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মধুখালীতে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি মিন্টু ‌ সাধারণ সম্পাদক ‌ হাকিম ‌ ভাঙ্গায় নিহত সুমনের পরিবারের পাশে এমপি শহিদুল ইসলাম বাবুল শোষনের ঝুঁকিতে থাকা প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন তার সুন্দর জীবনের প্রাপ্তি ফরিদপুরে মসজিদ-মন্দিরে আর্থিক অনুদানের চেক প্রদান ও ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর উদ্বোধন
শিরোনাম :

ফরিদপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬ Time View

ফরিদপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের ‘শান্তি নিবাসে’ এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শান্তি নিবাসে আশ্রিত ৮ জন বয়োবৃদ্ধ নারী ও ৪ জন বয়স্ক পুরুষের মাঝে উন্নতমানের খাবার, মৌসুমী ফল ও নতুন পরিধেয় বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এনটিভির ফরিদপুর স্টাফ করেসপন্ডেন্ট সঞ্জিব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং জেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ এহিয়াতুজ্জামান, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ এমিরেটাস প্রফেসর ডা. ইউনুস আলী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনান, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজাউন বিশ্বাস তরুণ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার শিথিলসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে অংশ নিয়ে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারসহ আমন্ত্রিত বিশিষ্টজনরা বলেন, দেশের অন্যতম শীর্ষ টেলিভিশন চ্যানেল হিসেবে এনটিভি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। এনটিভি সবসময় সমাজের দর্পণ হিসেবে কাজ করেছে এবং আগামীদিনেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অক্ষুণ্ণ রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শান্তি নিবাসের ১২ জন প্রবীণ বাসিন্দার হাতে দুপুরের উন্নতমানের খাবার, রসালো মৌসুমী ফল এবং নতুন শাড়ি ও লুঙ্গি তুলে দেন।
পরে উপস্থিত সকল অতিথিকে বিভিন্ন ধরনের মৌসুমী ফল ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করার মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati