1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯৫ Time View

ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি:

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক কামরুল হাসান। মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুক্তার হোসেন।
সভায় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মাতৃ-শিশু স্বাস্থ্য সেবার উন্নয়নে পরিবার পরিকল্পনা বিভাগের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি সুস্থ, পরিকল্পিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মদক্ষতা অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati