1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯৬ Time View

মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গাড়িদহ নদীর আড়পাড়া চার খালের মাথায় মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ।আজ
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে নদীতে ব্যবহৃত প্রায় দুই মণ ওজনের কয়েকটি অবৈধ চায়না দুয়ারী জাল এবং খালের মুখে মাছ আটকে রাখার বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. শামীম পারভেজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, বর্ষাকাল দেশীয় প্রজাতির মাছের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময় মাছ নদী-নালা ও খালে ডিম ছাড়ে। অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়। তাই দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati