1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৩ দিনব্যাপী গণেশ পূজা অনুষ্ঠিত ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শিরোনাম :

বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর সহধর্মিণী মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৯৫ Time View

বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর সহধর্মিণী মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর সহধর্মিণী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের মা চৌধুরী শায়লা কামালের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে ময়েজউদ্দিন স্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, চৌধুরী কামাল ইউসুফের কন্যা সাদাফ ইউসুফ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এতো মানুষ জীবন দিল গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য সেই অধিকার নিয়ে কিন্তু আবার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দেবার জন্য, গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, বাংলাদেশী সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য দেশীয় বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে আরেকটিবার আমাদের লড়াই করতে হবে, এটা হবে আমাদের শেষ লড়াই। বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াই, ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই। আর সেই লড়াই আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন।

পরে চৌধুরী শায়লা কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati